আইফোনে ইউএসবি-সি আনতে সম্মত অ্যাপল

২৬ অক্টোবর, ২০২২ ২২:৪০  
২০২৪ সাল নাগাদ সকল ফোনে ইউএসবি-সি পোর্ট আনার বাধ্যবাধকতা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যান্য কোম্পানিগুলো এই বিষয়ে অনেকটা এগিয়ে থাকলেও অ্যাপল বরাবরই বিষয়টি এড়িয়ে গেছে। তবে, ইউরোপীয় ইউনিয়নের কঠোর বাধ্যবাধকতায় অ্যাপল ডিভাইসে ইউএসবি-সি আসছে বলে সরাসরি নিশ্চিত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাতকারে অ্যাপলের বিপণন প্রধান গ্রেগ জসউইক বলেন- “অবশ্যই এটি আমাদের মানিয়ে চলতে হবে। আমাদের তো আর কোনো উপায়ও নেই।” কবে নাগাদ সবাই আইফোনে ইউএসবি-সি দেখতে পাবেন? এমন প্রশ্নের জবাবে জসউইক বলেন, “ইউরোপীয় গ্রাহকদের জন্য সময় নির্ধারণ করেন ইউরোপীয়রাই।” ইইউ’র বর্তমান আইন অনুযায়ী, ২০২৪ সালের শরতের মধ্যে ‘সকল ফোন ও ট্যাবলেটে’ ইউএসবি-সি পোর্ট ব্যবহার করতে হবে। ডিবিটেক/বিএমটি